• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

‘স্পিড মাস্টার’ তকমা নিয়ে বাজারে আসছে ইনফিনিক্সের ‘নোট ১২’

সংবাদ বিজ্ঞপ্তি / ৬২২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২


বাংলাদেশের বাজারে দ্রুতই জনপ্রিয়তা পাওয়া ও প্রসিদ্ধ ‘নেক্সট-জেনারেশন’ স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স শিগগিরই ‘নোট ১২’ সিরিজের সর্বশেষ প্রিমিয়াম ফোন বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উচ্চ মানসম্পন্ন পারফরম্যান্স ও নান্দনিক ডিজাইনের ডিভাইস তৈরির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে মানদণ্ড তৈরির সুখ্যাতি কুড়িয়েছে। কাক্সিক্ষত এই মোবাইল নিয়ে টেকপাড়ায় রয়েছে নানা গুঞ্জন, ধারণা করা হচ্ছে ‘নোট ১২’ এর নতুন ভ্যারিয়েন্টটিতে থাকবে দ্রুতগতির ও শক্তিশালী প্রসেসর, মিডিয়াটেক হেলিও জি৯৬ আল্ট্রা গেমিং প্রসেসর ও আকর্ষণীয় অ্যামলেড ডিসপ্লে। মিডিয়াটেক হেলিও জি৯৬ আল্ট্রা গেমিং প্রসেসর ব্যবহার করে সহজেই কোনো রকম বিঘ্ন ছাড়াই ‘হাই এফপিএস’ এর উচ্চ মাত্রার কনফিগারেশনের গেমগুলো খেলা যায়। আশা করা হচ্ছে, ‘নোট ১২ জি৯৬’ ভ্যারিয়েন্টের এই অত্যাধুনিক স্মার্টফোনের মাধ্যমে ইনফিনিক্স আধুনিক পেশাদারদের দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হবে- কারণ হালকা ও সহজে বহনযোগ্য এই ডিভাইস একইসঙ্গে উচ্চ মানের পারফরম্যান্স প্রদানেও সক্ষম। বিভিন্ন সূত্র জানায়, শক্তিশালী গেমিং প্রসেসর ছাড়াও ইনফিনিক্সের সর্বশেষ এই ডিভাইসে থাকছে অধিকতর বৃহৎ বর্ধিত র‌্যাম সুবিধা, যেটির মাধ্যমে পরবর্তী প্রজন্মের ব্যবহারকারীরা দরকারি মাল্টি-টাস্কিং করতে পারবেন; পাশাপাশি ডিভাইসটি ব্যবহারকারীদের সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনন্দিন উৎপাদনমুখী অ্যাপসমূহ একনাগাড়ে ব্যবহারেরও সুযোগ করে দেবে। নতুন এই ডিভাইসটিতে থাকতে পারে দ্রুতগতির ৬.৭’ এফএইচডি+অ্যামোলেড ডিসপ্লেø, যেটিতে ব্যবহার করা হয়েছে গ্লাস টেক্সাার এবং কার্বন ফাইবারের শক্তিশালী সমন্বয়ে ‘এরোস্পেস-গ্রেড আল্ট্রা-থিন গ্লাস ফাইবার’। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্র্যান্ড ইনফিনিক্স কেমন করে প্রিমিয়াম ফিচারসমূহ এমন সাশ্রয়ী মূল্যে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়- তাই এখন দেখার বিষয়। নান্দনিকতা, গতি ও শক্তিশালী পারফরম্যান্সের মিশেলে ইনফিনিক্স ‘নোট ১২ জি৯৬ সমন্বিত র‌্যাম ও রম ব্যবহারের মাধ্যমে বাজারে আসতে পারে ৮জিবি থেকে ১৩জিবি বর্ধিত মেমোরির সুবিধা নিয়ে, এতে গ্রাহকরা সহজেই ৫জিবি বর্ধিত র‌্যাম সুবিধা পাবেন। ‘নোট ১২ জি৯৬’ ডিভাইসে আরো থাকতে পারে অকল্পনীয় প্রসেসিং স্পিড, পারফরম্যান্স এবং ৩৩ ওয়াটের সুপার চার্জযুক্ত ৫০০০এমএইচ সক্ষমতার ব্যাটারি। আরো গুঞ্জন রয়েছে স্মার্টফোনটিতে থাকবে শক্তিশালী চিপসেট, ‘ডেপথ অ্যান্ড এআই লেন্স’ এর সমন্বয়ে ট্রিপল সিনেম্যাটিক ৫০ মেগাপিক্সেল আল্ট্রানাইট ক্যামেরার আকর্ষণীয় গড়ন। ‘জি৯৬’ এর এই ভ্যারিয়েন্ট আন্তর্জাতিক বাজারে কবে আসবে তা নিয়ে ইনফিনিক্সভক্তদের মধ্যে ইতোমধ্যে তুমুল আগ্রহ দেখা দিয়েছে। সর্বোচ্চ প্রযুক্তি ও অভিনব ফিচারের এই জমজমাট স্মার্টফোনকে বলা হচ্ছে ‘নেক্সট- লেভেল’ স্পিড মাস্টার। ‘নোট ১২ জি৯৬’ বাজারে আসতে পারে ‘স্যাফায়ার ব্লু’, ‘ফোর্স ব্লø্যাক’, ‘স্নো-ফল টোন’ রঙে ও সাথে থাকবে সর্বশেষ হালনাগাদের ‘অ্যান্ড্রয়েড ১২’ অপারেটিং সিস্টেম।
ইনফিনিক্সের এই সিগনেচার ডিভাইসের দাম জানা যাবে খুব শিগগিরই!

সংবাদ বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category