• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

Reporter Name / ৬০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আসন্ন ৩৯ তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির কর্মকর্তারা পুরো উত্তর আমেরিকা জুড়ে বিভিন্ন শহরে সম্মেলনের প্রচার ও প্রোমোশন করছেন।তারই ধারাবাহিকতায় গত ৯, ১০ ও ১১ মে তারা নিউইয়র্ক সফর করেন।

১০ মে শনিবার ফোবানা এক্সিকিউটিভ কমিটি ও হোস্ট কমিটির কর্মকর্তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় সভা করেন, যেখানে কর্মকর্তারা ফোবানার ধারাবাহিক কার্যক্রম এবং আসন্ন ফোবানা সম্মেলনের প্রস্তুতি নিয়ে কথা বলেন।মতবিনিময় সভায় ফোবানা কর্মকর্তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে গঠনমূলক পরামর্শ জানতে চান এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাদের বেশকিছু গঠনমূলক মন্তব্য এবং পরামর্শ শেয়ার করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, পরিচালক এবং শীর্ষ কর্মকর্তারা।উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর (নিউইয়র্ক), ৩৯তম ফোবানা সম্মেলন এর কনভেনর নাহিদুল খান সাহেল (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের মেম্বার সেক্রেটারি মাহবুবুর রহমান ভুঁইয়া (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের কো-কনভেনর কাজী নাহিদ (আটলান্টা) এবং ফোবানা এ‍্যাডভাইজারি কমিটির অন্যতম এ‍্যাডভাইজার নার্গিস আহমেদ (নিউইয়র্ক), এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস স্ট‍্যান্ডিং কমিটির কো-চেয়ারম‍্যান এনামুল হক এনাম।

উল্লেখ্য যে, আগামী লেবার ডে উইকেন্ডে ২৯, ৩০ ও ৩১ আগস্ট আটলান্টা, জর্জিয়ার গ‍্যাস সাউথ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ মিলনমেলা ৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫।এবারের আয়োজক সংগঠন আটলান্টার বাংলা ধারা।উত্তর আমেরিকার ২৪টি শহর থেকে ৮৭টি সংগঠন এবারের সম্মেলনে অংশগ্রহণ করছে।এবারের তিনদিনের সম্মেলনে পুরো উত্তর আমেরিকা থেকে ৮হাজারেরও বেশী প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবে বলে আশা করা যায়।এছাড়াও আরও ৮টি দেশ থেকেও প্রবাসী বাংলাদেশী বিজনেস পারসোনালিটিরাও অংশ নেবেন এবারের সম্মেলনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category