• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

বাংলাদেশ টিভিডিই গ্রুপ ইন পর্তুগালের উদ্যোগে ইফতার মাহফিল

Reporter Name / ৩১৫ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থানরত বাংলাদেশি ফিল্যান্সার পরিবহন সার্ভিজ টিভিডিই উবার ও বোল্টে কর্মরত প্রবাসীদের সংগঠন বাংলাদেশ টিভিডিই গ্রুপ ইন পর্তুগালের উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) লিসবনের স্থানীয় টেস্ট অব লিসবন রেষ্টুরেন্টে এই আয়োজন করা হয়।

সংগঠনের সদস্য নুরুল আলম রানার সভাপতিত্বে এবং মো. কামরুল হাসানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আমিনুল ইসলাম। ইফতার পূর্বে এক মুক্ত আলোচনায় সকলেই তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে করোনা মহামারির চ্যালেঞ্জিং সময়সহ বর্তমানে বিভিন্ন ঝুঁকি নিয়ে স্থানীয় নাগরিক এবং পর্যটকদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার বিপরীতে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার কথা উল্লেখ করেন। এই সময়ে লিসবনের প্রায় শতাধিক টিভিডিইতে কর্মরত প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সুমন, রাসেল, মাহবুব, রামিম, নাজমুল, সেলিম, আমিরুল, সাব্বির, রনি, রকিব, রুহেল, আলিম, সাহেল, সাকির, জাওয়াদ, জুবায়ের, মাকসুদ, আবু হায়দার, তাহের আহমেদ, রাজু , জাবের, মিনার,রুবেল, সারওয়ার,জাহাঙ্গীর, হামিদ, তারেক, এবাদ, জামান, জিল্লু, শুভ, শিহাব, তাজউদ্দীন, শাহেদ প্রমুখ।

পরিশেষে সকল প্রবাসীসহ দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের খতিব অধ্যাপক মাওলানা আবু সাঈদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category