• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

বিকিরণ প্রযুক্তির বিনিময় সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ ও ভারত

Reporter Name / ২১৭ Time View
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

ঢাকা: ক্যান্সারের যত্ন, পারমাণবিক ওষুধ এবং খাদ্য সংরক্ষণের মতো ক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির সামাজিক প্রয়োগে সহযোগিতার ইচ্ছার কথা জানিয়েছে বাংলাদেশ ও ভারত।

এ সময় দুই পক্ষই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে চলমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে।

গত ১১-১২ মে ঢাকায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জিসিএনইপির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান রণজিৎ কুমার এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এনপি) মো. আলী হোসেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে নিয়োজিত ভারতীয় বিশেষজ্ঞরা যে সেবা দিচ্ছেন তার জন্য বাংলাদেশের পক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

উভয় পক্ষই ক্যান্সারের যত্ন, পারমাণবিক ওষুধ এবং খাদ্য সংরক্ষণের মতো ক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির সামাজিক প্রয়োগে সহযোগিতার জন্য তাদের ইচ্ছার কথা জানিয়েছে।

শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন বলেছে, বৈঠকটি ফলপ্রসূ ছিল। স্বাস্থ্য, কৃষি,পানি বিশুদ্ধকরণসহ সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ক্ষেত্রে পারমাণবিক শক্তি প্রয়োগের শান্তিপূর্ণ ব্যবহারে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category