• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

রিয়াদে আওয়ামী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

Reporter Name / ২৭১ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

সৌদি আরবের রিয়াদের অভিজাত রেস্টুরেন্ট (দাব্বাব হোটেল) এর হল রুমে আওয়ামী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আওয়ামী পরিষদের উদ্যোগে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আওয়ামী যুবলীগ রিয়াদের সভাপতি এম এ জলিল রাজা ও সাংগঠনিক সম্পাদক আলিনুর ইসলাম রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর সভাপতি মো. রফিকুল ইসলাম মাহবুব। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস এর প্রেস সচিব ফখরুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুস সালাম, ফ্রেন্ডস অব আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. কামরুল ইসলাম, রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর সাধারণ সম্পাদক খুরশীদ আলম তপন, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি রইস উদ্দীন, রিয়াদ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী, রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর সহ-সভাপতি গাজী সাঈদ, হুমায়ুন কবির, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। 

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাজহারুল ইসলাম শিমুল ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনিরসহ আরো অনেকে। 

অনুষ্ঠানে ইসলামী আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম। 

এতে বঙ্গবন্ধু পরিষদ রিয়াদ, রিয়াদ যুবলীগ, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগ, রিয়াদ জাতীয় শ্রমিকলীগ, সৌদি আরব পূর্বাঞ্চল কৃষকলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-প্রকৌশলী, ডাক্তার ও বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ফেনী দাগনভুঞা উপজেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় রিয়াদ আওয়ামী পরিষদের পক্ষ থেকে আব্দুল কুদ্দুস বিক্রমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category