• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Headline
সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng.

রোহিঙ্গা প্রত্যাবাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন মোমেন

Reporter Name / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য দক্ষিণ কোরিয়াকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরের পর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কিওন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো এবং দক্ষিণ কোরিয়ার অনেক বিনিয়োগকারী মিয়ানমারে বিনিয়োগ করেছেন। মিয়ানমারে আপনাদের যে প্রভাব রয়েছে সেটিকে ব্যবহার করার জন্য আমি অনুরোধ করছি।

দুই দেশ সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দক্ষিণ কোরিয়াতে ব্যবসায়িক পরিবেশ অনেক ভালো এবং এক্ষেত্রে তারা বাংলাদেশকে সাহায্য করতে পারেন।

প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার দক্ষতা রয়েছে এবং কিভাবে আরও দ্রুত ও টেকসইভাবে প্রজেক্ট বাস্তবায়ন করা যায় সে বিষয়েও দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে সাহায্য করতে পারে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category