• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

বঙ্গোপসাগরে র‍্যাবের অভিযান:অস্ত্র ও গুলিসহ ৬ জলদস্যু আটক

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

 

 

জাফর আলম, কক্সবাজার

বঙ্গোপসাগরে জেলে সেজে জলদস্যুতাকালে চিহ্নিত ৬ দস্যুকে আটক করেছে র‍্যাব।এসময় তাদের কাজ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত দেশিয় ৩ টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। সাড়ে ৩ ঘন্টা সাগরে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে তাদের ধাওয়া করে আটক করা হয়। র‍্যাব বলছে, সাগরে জেলেদের মাছ শিকার নিরাপদ করতে জলদস্যু বিরোধী অভিযান অব্যাহত থাকবে।রাত ১টার দিকে বাঁকখালী নদীর মাঝিরঘাট উপকূলে

নোঙর করা মাছ ধরার ট্রলার ও র‍্যাবের স্পীড বোট। ট্রলার থেকে একে একে নামানো হচ্ছে ৬ জন ব্যক্তিকে। তাদের সবাইকে আটক করা হয়েছে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে। আটককৃতরা হলেন, নেজাম উদ্দিন (২২), মোঃ সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মোঃ সুজন (২৪), মোঃ মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এরা সকলেই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। কক্সবাজারস্থ  র‍্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, চকরিয়া থেকে জলদস্যুরা এসে অবস্থান নেয় মহেশখালী উপকূলে। তারপর জেলে সেজে দস্যুতার জন্য ট্রলার নিয়ে নেমে পড়ে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে। পরে খবর পেয়ে স্পীড বোট নিয়ে অভিযানে নামে র‍্যাব। দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা পর অভিযানে চালিয়ে ধাওয়া করে আটক করা হয় চিহ্নিত ৬ দস্যুকে।

Sent from my iPhone


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category