• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

বিএনপি নেতারা চোখে সর্ষে ফুল দেখছেন : সেতুমন্ত্রী

Reporter Name / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

ঢাকা: অপরাজনীতির চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ আজ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

দেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ ঠিকই আছে আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপির রাজনীতিতে।

দেশের মানুষ করোনা পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙ্গা ভাব।

বিএনপি আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় এখন চোখে সর্ষে ফুল দেখছে।

তিনি বলেন, অব্যাহত মিথ্যাচার বিএনপির চলার পথকে স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে। বিএনপির রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্ব চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরো গভীরে চলে যাচ্ছে। বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি তারাই ক্ষমতালোভী দল।

বিএনপিই মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো যখন তারা ক্ষমতায় ছিল, এমন মন্তব্য  করে ওবায়দুল কাদের আর বলেন, গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র।

তিনি বলেন, বিএনপি নেতারা কথায় কথায় গুমের কথা বলেন। অথচ তাদের শাসনামলে অপারেশন ক্লিন হার্টে যাদের অপহরণ গুম আর নির্বিচারে হত্যা করা হয়েছে, সে কথা তারা একবারও বলে না।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে তাদেরই দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিল?

বিএনপি নেতারা রাতদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আর কথায় কথায় বলেন সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের রক্তকণায় যাদের অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোনো ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category